
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের তাড়াশে র্যানব-১২ সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল,৬ রাউন্ড গুলি ও দুটি ছোরাসহ তিন শীর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার গভীর রাতে তাড়াশের মান্নান নগর বাজারের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো-উল্লাপাড়া উপজেলার উধুনিয়া বাজার এলাকার খলিলুর রহমানের ছেলে এরশাদ আলী (৩২),একই উপজেলার আগদীঘল গ্রামের খলিলুর রহমানের ছেলে তোরাব আলী (৪৯) ও টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার বানীয়াবাড়ী গ্রামের ইসমাইল আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৩)।
র্যা ব-১২ এর প্রধান কার্যালয়ে আজ দুপুরে সংবাদ সম্মলনে অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. শাহাবুদ্দিন খান বিপিএম জানান,গভীর রাতে মান্নান নগর বাজারে ১০-১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ওই তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি,ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।