News71.com
 Bangladesh
 30 May 17, 03:40 PM
 204           
 0
 30 May 17, 03:40 PM

ঘূর্ণিঝড় মোরায় উপকূলীয় অঞ্চলে জারি থাকবে বিপৎসংকেত।।  

ঘূর্ণিঝড় মোরায় উপকূলীয় অঞ্চলে জারি থাকবে বিপৎসংকেত।।   

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা বর্তমানে উপকূল অতিক্রম করে ভোলা,হাতিয়া,চাঁদপুর অঞ্চলে অবস্থান করছে। এ অবস্থায় উপকূলীয় অঞ্চলে বিপৎসংকেত জারি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামসুদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

সামসুদ্দিন আহমেদ বলেন,এখনো একটি বৈরী আবহাওয়া বিরাজমান। তাই মহাবিপদ সংকেত নামিয়ে নিতে আমরা আরো কিছু সময় নেব। কমপক্ষে ৬ ঘণ্টা। মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হবে। কারণ হলো, একটি প্রবল ঘূর্ণিঝড় সমুদ্র অতিক্রম করে বাংলাদেশে এসেছে। সমুদ্রের যে আবহাওয়া,তা স্বাভাবিক হতে হবে। স্বাভাবিক হওয়ার সময় তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হবে। সেটিও কমপক্ষে আরো ১২ ঘণ্টার জন্য।

সামসুদ্দিন আহমেদ জানান,মোরা চট্টগ্রাম উপকূলে ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগে টেকনাফে ১৩৫ কিলোমিটার বেগে ও সেন্টমার্টিনে ১১৪ কিলোমিটার বেগে আঘাত হানে। ঘূর্ণিঝড় মোরা উত্তরদিকে অগ্রসর হয়ে আজ মঙ্গলবার সকাল ৬টায় কুতুবদিয়ার নিকট দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন