News71.com
 Bangladesh
 30 May 17, 03:33 PM
 222           
 0
 30 May 17, 03:33 PM

দেশে আজ গণতন্ত্রের সংকট চলছে।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশে আজ গণতন্ত্রের সংকট চলছে।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,দেশে আজ গণতন্ত্রের সংকট চলছে। জাতির এই দুর্দিনে শহীদ জিয়ার কর্মময় জীবন বুকে ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদল আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এদিন,বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর ২২৭টি আলোকচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী,ছাত্রদলের সভাপতি রাজীব আহসান,সহ-সভাপতি নাজমুল হাসান,এজমল হোসেন,সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন