News71.com
 Bangladesh
 30 May 17, 03:32 PM
 175           
 0
 30 May 17, 03:32 PM

দেশে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হবে।। সংসদে আইনমন্ত্রী আনিসুল হক  

দেশে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হবে।। সংসদে আইনমন্ত্রী আনিসুল হক   

নিউজ ডেস্কঃ নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সারাদেশে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার সকালে দশম জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে বেগম হোসনে আরা লুৎফা ডালিয়া’র প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। সারাদেশে নারী ও শিশু নির্যাতন হার বেড়েই চলছে জানিয়ে মন্ত্রী আরও জানান,চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হিসাব অনুযায়ী ১ লাখ ৫৮ হাজার ৮৬৯টি মামলা হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন,পুরনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির লক্ষ্যে প্রত্যেক আদালতে সাক্ষীর সমন জারি নিশ্চিতপূর্বক সাক্ষীদেরকে হাজির করে দ্রুততম সময়ে সাক্ষ্যগ্রহণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুরনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির লক্ষ্যে সলিসিটারের নেতৃত্বে মনিটরিং সেল কাজ করছে। প্রতি জেলায় কেস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন