News71.com
 Bangladesh
 29 May 17, 10:30 PM
 209           
 0
 29 May 17, 10:30 PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ।। সভাপতি সবুজ ও সাধারণ সম্পাদক মাজেদ  

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ।। সভাপতি সবুজ ও সাধারণ সম্পাদক মাজেদ   

নিউজ ডেস্কঃ মো: ইলিয়াস হোসেন সবুজকে সভাপতি ও রেজাউল ইসলাম মাজেদকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের এগারো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। মো: ইলিয়াস হোসেন সবুজ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং রেজাউল ইসলাম মাজেদ গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

গতকাল রবিবার এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে,২৬ মে এ কমিটি অনুমোদন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন 'আগামী এক বছর নতুন এই কমিটি দায়িত্ব পালন করবে। আমি আশা করবো নতুন কমিটি বঙ্গবন্ধুর আদর্শ ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বলীয়ান হয়ে দায়িত্ব পালন করবে। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও কুমিল্লার মেহেদী হাসান বাবু বলেন দারুন কমিটি হয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে কমিটি করা হয়েছে। আমি আশা করবো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০২১ ও ভিশিন ২০৪১ সামনে রেখে এই কমিটি কাজ করে যাবে। উল্লেখ্য এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন