
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আগামী ১৩ জুন জার্মান সিভিল এভিয়েশনের প্রতিনিধি দল ঢাকায় আসছেন। এ উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা বিবেচনায় কার্গো ভিলেজে মোট ১৩০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া সেমি অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। সিভিল এভিয়েশন অথরিটি (বেবিচক) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের আমন্ত্রণে প্রতিনিধি দলটি বাংলাদেশে আসছেন।
প্রতিনিধি দলের সদস্যরা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো চলাচলে নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য যৌথভাবে কাজ করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহা-ব্যবস্থাপক শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করে বলেন,আগামী ১৩ জুন হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শনে আসছে জার্মান সিভিল এভিয়েশনের প্রতিনিধি দল। তিনি জানান,বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় স্পেস বাড়াতে ৬৯ দশমিক ৮ মেট্রিক টন পঁচা মালামাল ধ্বংস করা হয়েছে। এছাড়া বিমানের নিজস্ব নিরাপত্তা জোরদারের জন্য জনবল বাড়ানো হয়েছে।