
নিউজ ডেস্কঃ চার দফা দাবি বাস্তবায়নের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) উপাচার্যকে ৩রা জুন পর্যন্ত ৫ দিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ। আজ সোমবার দুপুর ৩টার দিকে উপাচার্যকে এই আল্টিমেটাম দেয়া হয়। আল্টিমেটাম দেওয়ার বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন।
চার দফা দাবি হচ্ছে-আন্দোলনকারী ৪২ শিক্ষার্থীর নামে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে,আবাসিক হল খুলে দিতে হবে,পুলিশী হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে,গোলযোগপূর্ণ পরিস্থিতিতে প্রক্টরের নিষ্ক্রীয় ভূমিকার জাবাবদিহীতা। দাবি না মানলে পরদিন ৪ঠা জুন মানববন্ধন কর্মসূচিসহ আরো কঠোর আন্দোলনে যাওয়ার কথা আমাদের প্রতিনিধিকে জানান ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম।