News71.com
 Bangladesh
 29 May 17, 05:34 PM
 226           
 0
 29 May 17, 05:34 PM

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নতি হচ্ছে।। বিজিবি মহাপরিচালক আবুল হোসেন  

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নতি হচ্ছে।। বিজিবি মহাপরিচালক আবুল হোসেন   

নিউজ ডেস্কঃ মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সম্পর্ক উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। তিনি বলেন,মিয়ানমারের বাহিনী আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। আমরাও দিচ্ছি। যোগাযোগটা থাকলে সম্পর্কটা আরো ডেভেলপ করবে। আজ সকালে বিজিবি সদর দপ্তর পিলখানায় বিজিবির বর্ডার সার্ভিল্যান্স সিস্টেম ও পরিমার্জিত ওয়েব পেইজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন।

স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে সীমান্তের কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও তদারকির সুবিধার্থে পিলখানায় একটি লার্জ ফরমেট ডিসপ্লে স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে সীমান্তের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা যাবে বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন,ডিজিটাইজেশনের মাধ্যমে সীমান্তে করাপশন শূন্যের কোঠায় আনা যেতে পারে। আমাদের ৪৫০০ কিলোমিটার বর্ডার রয়েছে। যা ফিজিক্যালি গার্ড করা কঠিন। আমরা মনিটরিং করতে পারি। মনিটরিংটা খুব দরকার।

পরে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,শুধু মনিটর করলেই হবে না। ধরতেও হবে। আমাদের বর্ডার রোড নেই। আমরা ২০৪১ সালে উন্নত দেশ হবো। উন্নত দেশের বর্ডার ম্যানেজম্যান্ট ও ডেপলপিং কান্ট্রির বর্ডার ম্যানেজমেন্ট পার্থক্য থাকবে। ধাপে ধাপে উন্নত দেশের বর্ডার ম্যানেজমেন্ট করা হবে। উন্নত দেশের বর্ডারে সাকুর্লার রোড রয়েছে। ধাপে ধাপে সীমান্তে রাডার,নাইট ভিশন ডিভাইস বসানো হবে। বাহিনীতে ১৫ হাজার জন সংখ্যা পর্যায় ক্রমে বৃদ্ধি করা হবে।

তিনি আরো বলেন,নতুন রিজিয়ন করার পরিকল্পনা করছি। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে ২৭১ কিমি জায়গা আছে। সেটাকে সুরক্ষা করতে চাচ্ছি। সেখানে একটি রিজিয়ন করার চিন্তা করা হচ্ছে। রামু রিজিয়ন নামে পরিচিতি হবে। এয়ার ইউং সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি। আরেক প্রশ্নের জবাবে বিজিবি প্রধান বলেন,পুরো বর্ডারে ৯০০ কিলোমিটার জায়গাকে ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। সেই জায়গায় নজরদারী বৃদ্ধি করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন