
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদের সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-সদরদফতর ও প্রশাসন) মো. আশরাফুজ্জামান স্বাক্ষরিত দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বদলিকৃতদের মধ্যে ডিএমপি হেড কোয়ার্টার্সের অর্থ ও বাজেট বিভাগের এসি মো. রওশানুল হক সৈকতকে ট্রাফিক-দারুসসালাম জোনে,সবুজবাগ ট্রাফিক জোনের এসি এ. এস. এম. মুক্তারুজ্জামানকে রামপুরা জোনের ট্রাফিক বিভাগে,উত্তরা জোনের এসি আতিকুল ইসলামকে গোয়েন্দা পূর্ব বিভাগে,ডিএমপির এসি ফাতেমা ইসলামকে সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইমে,ডিএমপির এসি (প্রশাসন-লালবাগ) মো. সিরাজুল ইসলামকে চকবাজার জোনে,ধানমন্ডি জোনের পেট্রল এসি মো. আহসান খানকে সবুজবাগ ট্রাফিক জোনে এবং ট্রান্সন্যাশনাল ক্রাইমের এসি তাপস কুমার দাসকে ডিএমপির উত্তরা জোনে বদলি করা হয়েছে।