News71.com
 Bangladesh
 29 May 17, 02:58 PM
 242           
 0
 29 May 17, 02:58 PM

বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে আবারও ২ সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ।।  

বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে আবারও ২ সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ।।   

নিউজ ডেস্কঃ আবারও নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করতে আরো ২ সপ্তাহের সময় পেল রাষ্ট্রপক্ষ। আজ সোমবার আদালতে গেজেট প্রকাশের জন্য দুই সপ্তাহ সময় আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৭ সদস্যর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ সময় মঞ্জুর করেন।

এর আগেও অ্যাটর্নি জেনারেল আদালতের কাছে ৪ সপ্তাহ সময় প্রার্থনা করেছিলেন। এ সময় রাষ্ট্রপক্ষকে ২ সপ্তাহ সময় দেন আপিল বিভাগ। সে হিসেবে আজ (২৮ মে সোমবার) শুনানি জন্য দিন ধার্য ছিল। গেজেট প্রকাশের জন্য এর আগেও দফায় দফায় সময় নেয় সরকার। গত ১৫ মে শেষবারের মতো সময় পায় রাষ্ট্রপক্ষ। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ২০১৬ সালের ১২ ডিসেম্বর তলবও করেছিলেন আপিল বিভাগ।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। ২০১৬ সালের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দেন আপিল বিভাগ।

১২ দফার মধ্যে ইতিমধ্যে কয়েক দফা বাস্তবায়ন করেছে সরকার। এ জন্য বারবার আদেশ দিতে হয়েছে আপিল বিভাগকে। ২০০৭ সালের ১০ জানুয়ারি আপিল বিভাগ বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত চারটি বিধিমালা সাত দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশের নির্দেশ দেন। তবে এ মামলাটি এখনও বিচারাধীন। এরপর ২০০৭ সালের ১ নভেম্বর বিগত তত্ত্বাবধায়ক সরকার বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন