News71.com
 Bangladesh
 28 May 17, 11:27 PM
 229           
 0
 28 May 17, 11:27 PM

খুলনায় বিএনপি নেতা মিঠু হত্যা মামলায় আটক দু'জনের স্বীকারোক্তিমুলক জবানবন্দি    

খুলনায় বিএনপি নেতা মিঠু হত্যা মামলায় আটক দু'জনের স্বীকারোক্তিমুলক জবানবন্দি      

নিউজ ডেস্কঃ বিএনপি'র খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু হত্যা মামলায় দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। আজ রবিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালালের খাস কামরায় এই জবানবন্দী গৃহীত হয়। এদিকে গতকাল শনিবার রাতে নিহত মিঠুর দেহরক্ষী সহ আরো দু'জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এ পর্যন্ত মোট চারজনকে আটক করা হয়েছে। নিহত বিএনপি নেতা মিঠুর ভাই সরদার সেলিম জানান,গতকাল শনিবার রাতে শিমুল হাওলাদার ও সাদ্দাম নামে মিঠুর দুই দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নেয় পুলিশ।

এর আগে ইমরুল শেখ ও রাকিবুল শেখকে আটক করে পুলিশ। এছাড়াও বিএনপি ফুলতলা থানার সদস্য সচিব হাসনাত রিজভী মার্শাল ভূইয়াঁ এবং মোতাহার হোসেন কিরণকে আটক করা হয়েছে। এমন খবর প্রচার হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে নিশ্চিত কিছু জানা যায়নি।

এদিকে,আজ রবিবার দুপুর হতে ফুলতলা থানার প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। সাংবাদিকদেরও প্রবেশ করতে দেয়া হয়নি। ওই সময় মিঠুর দেহরক্ষী শিমুল হাওলাদারের বাবাকে পরিবারের সদস্যদের নিয়ে থানার সামনে বসে থাকতে দেখা যায়। বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালালের খাস কামরা হতে জবানবন্দী দেয়া দুই আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ ভ্যানে নিয়ে যেতে দেখা যায়।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) এস এম শফিউল্লাহ এই দুই আসামির জবানবন্দী দেয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে নিরাপত্তার স্বার্থে বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছেন। আগামীকাল সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে তথ্য দেবেন বলে জানান। এদিকে, বিএনপি খুলনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় এই ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়ার ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন