News71.com
 Bangladesh
 28 May 17, 11:25 PM
 239           
 0
 28 May 17, 11:25 PM

সিপিবির কমিটি পুনর্গঠন, কমরেড শাহ আলম নতুন কেন্দ্রীয় সম্পাদক।।  

সিপিবির কমিটি পুনর্গঠন, কমরেড শাহ আলম নতুন কেন্দ্রীয় সম্পাদক।।   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। মুজাহিদুল ইসলাম সেলিম সভাপতি থাকলেও পরিবর্তন আনা হয়েছে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে। কেন্দ্রীয় কমিটির সভায় বর্তমান সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদকে অসুস্থতাজণিত কারণে তাঁর অনুরোধের প্রেক্ষিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রেসিডিয়াম সদস্য করা হয় এবং প্রেসিডিয়াম সদস্য কমরেড শাহ আলমকে সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়। প্রেসিডিয়াম সদস্য কমরেড সাজ্জাদ জহির চন্দনকে সহকারী সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবদুল্লাহ ক্বাফী রতনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত করা হয়। কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আহসান হাবিব লাবলু, কমরেড রুহিন হোসেন প্রিন্স,কমরেড জলি তালুকদারকে কেন্দ্রীয় কমিটির সম্পাদক মনোনীত করা হয়। সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন ও খুলনা জেলার কমরেড অরুণা চৌধুরীকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন