
নিউজ ডেস্কঃ শেরপুরে আড়াই লাখ জাল টাকাসহ জাল নোট চক্রের ৮ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করেছে। ডিবি’র ওসি পরিদর্শক মো. কামরুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে ঝিনাইগাতী থেকে প্রতিটি ১০০০ হাজার টাকা মূল্যমানের ৫২ হাজার টাকা জাল নোটসহ ফাহিম মিয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুর শহরের সজবরখিলা এলকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে যুবরাজ হোসেন লিখন,মো. মাসুদ ও ইলিয়াছ কাঞ্চল নামে তিন জনকে আটক করা হয় এবং একেকটি ১০০০ হাজার টাকা মূল্যমানের আরও ২ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। পরে অন্যান্যদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। ডিবির ওসি ২৮ মে আজ রবিবার বিকেলে জানানআটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ জালনোট চক্রের সাথে আরও কারা জড়িত সেই তথ্য জানতে আটককৃতদের রিমান্ড আবেদনসহ বিচারিক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।