News71.com
 Bangladesh
 28 May 17, 06:23 PM
 218           
 0
 28 May 17, 06:23 PM

মারা গেছেন মোহনা টিভির ব্যবস্থাপনা পরিচালক সাংসদ কামাল মজুমদারের পুত্র জিয়াউদ্দিন।।  

মারা গেছেন মোহনা টিভির ব্যবস্থাপনা পরিচালক সাংসদ কামাল মজুমদারের পুত্র জিয়াউদ্দিন।।   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে ও মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিয়াউদ্দিন আহমেদ মজুমদার জুয়েল মারা গেছেন। আজ রবিবার সকালে বনানীর বাসায় ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেলটির বার্তা প্রধান রহমান মোস্তাফিজ।

তিনি বলেন,রাতে ঘুমানোর পর আজ রবিবার সকালে আর উঠেননি জিয়াউদ্দিন। ঘুমের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে। রহমান মোস্তাফিজ জানান,জিয়াউদ্দিন স্ত্রী ও দুই বছর বয়সী এক সন্তান রেখে গেছেন। কামাল মজুমদারের চার ছেলে-মেয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি। এক বড় বোন এবং দুই ছোট ভাই-বোন রয়েছে তার।

এ ব্যাপারে বনানী থানার এসআই আলী আকবর বলেন,সেহেরি খাওয়ার পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন;তার ব্লাডপ্রেশার বেশি ছিল। স্বাভাবিক মৃত্যু হওয়ায় ময়নাতদন্তের প্রয়োজন নেই। আজ আসর নামাজের পর বনানীর ওয়াপদা জামে মসজিদে মোহনা টিভি এমডির জানাযা হয় । এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন