
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রবিবার দুপুরে কান্দি ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ ১ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার টাকা বাজেট ঘোষণা করেন। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ২৩ লাখ ৪৮ হাজার ৯২১ টাকা। আর উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ ৩৩৮ টাকা। এ সময় কান্দি ইউনিয়ন পরিষদের সচিব মোহন চাঁদ মজুমদার,সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের নারী সদস্য মঞ্জু রানী হালদার,৩ নম্বর ওয়ার্ডের মিরা রানী টিকাদার, প্যানেল চেয়ারম্যান সিদ্ধার্থ বাড়ৈসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।