
নিউজ ডেস্কঃ অস্ট্রিয়ায় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আই এ ই এ) সম্মেলনে যোগদানের লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩০ মে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে আবদান'শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার সকালে বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর সেখানে বাংলাদেশী কমিউনিটির এক ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। সফর শেষে আগামী ৩১ মে সকালে দেশে ফিরবেন তিনি।