News71.com
 Bangladesh
 28 May 17, 03:54 PM
 182           
 0
 28 May 17, 03:54 PM

আজ পহেলা রোজায় এতিমদের সঙ্গে ইফতার করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।।  

আজ পহেলা রোজায় এতিমদের সঙ্গে ইফতার করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।।   

নিউজ ডেস্কঃ রমজানের প্রথম দিন আজ রবিবার এতিম-উলামা-মাশায়েখদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে তাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন তিনি।

রোজার দ্বিতীয় দিন গুলশানের ওয়েস্টিন হোটেলে ঢাকায় অবস্থানরত মুসলিম দেশসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করবেন বিএনপি চেয়ারপারসন। এছাড়া বসুন্ধরা কনভেনশন সেন্টারে ৩ জুন বিএনপির নেতাকর্মী,৪ জুন পেশাজীবী এবং ৫ জুন রাজনীতিবিদদের সন্মানে ইফতার পার্টির আয়োজন করেছেন খালেদা জিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন