
নিউজ ডেস্কঃ আজ রবিবার সকাল ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের হঠাত বাজার এলাকার বেড়িবাঁধের পাশ থেকে হাত-পা বাঁধা ও মাথায় গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. বেলাল হোসেন জানান,আজ রবিবার সকালে স্থানীয় লোকজ হঠাত বাজার এলাকার বেড়িবাঁধের পাশে হাত ও পা বাঁধা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তিনি বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,দুর্বৃত্তরা গতকাল শনিবার রাতের কোনো একসময় ওই যুবককে খুব কাছে থেকে গুলি করে হত্যা করে। লাশের পাশ থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।