News71.com
 Bangladesh
 28 May 17, 03:40 PM
 209           
 0
 28 May 17, 03:40 PM

রমজান উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৪০ দিনের ছুটি শুরু।।  

রমজান উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৪০ দিনের ছুটি শুরু।।   

নিউজ ডেস্কঃ গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ রোববার থেকে দীর্ঘ ৪০ দিনের ছুটি শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। আগামী ০৬ জুলাই পর্যন্ত এ ছুটি চলবে। ছুটিতে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও অফিসিয়াল কার্যক্রম আগামী ১৫ জুন পর্যন্ত চলবে। দুইদিন সাপ্তাহিক ছুটির পর ১৮ জুন থেকে অফিসিয়াল ছুটি শুরু হবে। অন্যদিকে ৬ জুলাই পর্যন্ত ছুটি ঘোষিত হলেও ৭ ‍ও ৮ জুলাই সাপ্তাহিক ছুটির পর ০৯ জুলাই থেকেই মূলত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের (একাডেমিক ও অফিসিয়াল) কার্যক্রম যথারীতি শুরু হবে। এদিকে ছুটি শুরু হওয়ার আগ থেকেই ক্যাম্পাস ও আবাসিক হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।

তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কত তারিখ পর্যন্ত খোলা রাখা হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার জানান,ছুটির মধ্যেও কিছু বিভাগের ক্লাস ও সেমিস্টার ফাইনাল চলমান থাকায় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই হলগুলো খোলা রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন