News71.com
 Bangladesh
 28 May 17, 12:40 PM
 202           
 0
 28 May 17, 12:40 PM

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষ, নিহত ১ আহত ১৫।।

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষ, নিহত ১ আহত ১৫।।

 

নিউজ ডেস্কঃ ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। আজ রবিবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগে যোগ দেয়া গট্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সঙ্গে আওয়ামী লীগ নেতা হাবিব মাতুব্বরের গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকাল ৯টার দিকে হাবিব মাতুব্বরের সমর্থকরা চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এসময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এক পর্যায়ে লাভলুর সমর্থক সরোয়ার মাতুব্বরকে (৩২) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এসময় আহত ১৫ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় লাভলুর বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন