News71.com
 Bangladesh
 27 May 17, 06:37 PM
 188           
 0
 27 May 17, 06:37 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা শেভরন কর্মীদের।।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা শেভরন কর্মীদের।।   

নিউজ ডেস্ক: পেট্রোবাংলার নিয়মনীতি মেনেই যুক্তরাষ্ট্রের বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরনকে চীনের হিমালয় এনার্জির কাছে মালিকানা হস্তান্তর করতে হবে। আগে যেভাবে ইউনিকল ও অক্সিডেন্টাল তাদের সম্পদ বিক্রি করে দেশ ছেড়েছে,এবার সে রকম সুযোগ যেনো শেভরন না পায়। আজ শনিবার ২৭ মে সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান শেভরন বাংলাদেশ এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নাসিম আজিম ও সাধারণ সম্পাদক শাহরিয়ার আবেদীন। এ সময় সংগঠনটির সাংগঠনিক সম্পদক রিশতিয়া সিরাজ,কার্যনির্বাহী সদস্য তারেক রবিন,মেহেদি হাসানসহ ঢাকা অফিস ও শেভরনের ৩ টি ফিল্ডের দেড় শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নাসিম আজিম বলেন,মালিকানা পরিবর্তন সম্পর্কিত কর্মীদের ঝুকিঁ,চাকুরীর অনিশ্চয়তা, অর্জিত গ্রাচুইটি এবং বঞ্চিত ডব্লিউপিপিএফ (বাংলাদেশ শ্রম আইন ২০০৬ মোতাবেক শ্রমিক মুনাফা অংশগ্রহন তহবিল এর ৫ শতাংশ অংশ) এর বিষয়ে শান্তিপূর্ন সমাধানের জন্য কোম্পানীর অংশগ্রহণ এবং অনতিবিলম্বে আশু সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেভরনে কর্মরত ৬০০ বাংলাদেশি নিয়মিত কর্মী ও তাদের পরিবার-পরিজনরা উৎকণ্ঠাও অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছে। আপনি এর একটি সুষ্ঠু সমাধান করুন।

সমাবেশে কম্পানির মালিকানা হস্তান্তর বিষয়ে কর্মচারিদের কোনও বক্তব্য নেই উল্লেখ করে শেভরন বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, কম্পানির মালিকানা হস্তান্তর বন্ধ বা বাধা সৃষ্টি করার জন্য নয় বরং আমরা সরকারের অনুমতি পাবার বিষয়টি নিশ্চিতকরণ ও কর্মচারীদের সম্ভাব্য কোন প্রকার নিয়ম বর্হিভূত কাজে নিয়োজিত করার বিষয়টি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছিলাম। কিন্তু এসব করার কারণে আমাদেরকে অবরুদ্ধ করে চাকরিচ্যুতির হুমকি,কর্মস্থল ত্যাগসহ নানাবিধ মানসিক চাপ প্রয়োগ করা হচ্ছে।

তিনি আরো বলেন,কম্পানির এ আচরণ সত্ত্বেও দেশের কথা চিন্তা করে,আইন শৃংখলার প্রতি আস্থা রেখে এবং সরকারের প্রতি ইউনিয়ন ও কর্মচারীদের অঙ্গিকার অনুযায়ী,উপরোক্ত পরিস্থিাতেও আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছি। আমরা এই সমস্যার একটি সুষ্ঠু সমাধান চাই। সমাবেশে বক্তারা বলেন,আমাদের কোনও কর্মীকে যদি চাকরিচ্যুতি করা হয় তবে আমরা কঠোর পদক্ষেপ হাতে নেবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন