News71.com
 Bangladesh
 27 May 17, 05:28 PM
 176           
 0
 27 May 17, 05:28 PM

চট্টগ্রামে মদ-জুয়ার আসর থেকে গ্রেফতার ১৭।।  

চট্টগ্রামে মদ-জুয়ার আসর থেকে গ্রেফতার ১৭।।   

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীতে একটি জুয়া ও মদের আসরে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা এবং মাদক ব্যবহারের অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাতে নগরীর আগ্রাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।

গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়,গতকাল শুক্রবার রাতে মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। অভিযানে জুয়া এবং মদের আসর থেকে ১৭ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ৩শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন