News71.com
 Bangladesh
 27 May 17, 02:48 PM
 181           
 0
 27 May 17, 02:48 PM

ভাস্কর্য অপসারণে বিরোধিতাকারীদের বিরুদ্ধে মাগুরায় বিক্ষোভ।।  

ভাস্কর্য অপসারণে বিরোধিতাকারীদের বিরুদ্ধে মাগুরায় বিক্ষোভ।।   

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখা। এছাড়া এর বিরোধিতাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবশে করেছে তারা। আজ সকাল সাড়ে ১০টায় শহরের নোমানী ময়দান থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সুপ্রিম কোর্ট ও জাতীয় ঈদগাহ এলাকা থেকে ভাস্কর্য অপসারণ করায় প্রধানমন্ত্রীকে অভিন্দন জানানো হয়। পাশাপাশি অপসারণের বিরেধিতাকারীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি আরাফাত হোসেন,শ্রীপুর উপজেলার সভাপতি এহসানউল্লাহ,জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মওলানা নাজিরুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন