News71.com
 Bangladesh
 27 May 17, 02:47 PM
 203           
 0
 27 May 17, 02:47 PM

রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরিচালতি এক মাদকবিরোধী অভিযানে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬৮৯ পিস ইয়াবা ট্যাবলেট,১ কেজি ৬০০ গ্রাম গাঁজা,৯৪৩ গ্রাম ২০ পুরিয়া হেরোইন ও ৩১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরও জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন