
নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ২০১৭-১৮ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগ সপ্তম ব্যাচের শিক্ষার্থী হাসান নাভিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগ অষ্টম ব্যাচের শিক্ষার্থী সোহেল রানা। গত বহস্পতিবার জবি আবৃত্তি সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায়(এজিএম) সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জবি আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা মো. মহিউদ্দিন,শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপদেষ্টা শিল্পী রাণী দে,কমিটির সদ্য বিদায়ী সভাপতি অমিতাভ রায় এবং সাধারণ সম্পাদক গোলাম কবির। উল্লেখ্য,নব নির্বাচিত কমিটি ১ জুলাই থেকে আগামি এক বছরের দায়িত্ব পালন করবে।