News71.com
 Bangladesh
 27 May 17, 12:38 PM
 209           
 0
 27 May 17, 12:38 PM

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপ একইস্থানে কর্মীসভা ডাকায় ১৪৪ ধারা জারি।।  

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপ একইস্থানে কর্মীসভা ডাকায় ১৪৪ ধারা জারি।।   

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আওয়ামী লীগের দু’গ্রুপ একইস্থানে কর্মীসভার আহবান করায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে হরিণাকুন্ডু উপজেলা প্রশাসন। আজ শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে জানা গেছে।

জানা গেছে,উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মশিয়র জোয়ার্দ্দার ও যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান টানু মল্লিক জেলা পরিষদ অডিটরিয়ামে শনিবার সকালে কর্মী সভার আয়োজন করে। এ ঘটনায় আজ শনিবার সকালে সভাস্থলে ১৪৪ ধারা জারি করেন উপজেলা প্রশাসন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন