News71.com
 Bangladesh
 27 May 17, 12:26 PM
 216           
 0
 27 May 17, 12:26 PM

সাভারের মধ্যগণ্ডায় জঙ্গি আস্তানা সন্দেহে ১টি ভবন ঘেরাও।।

সাভারের মধ্যগণ্ডায় জঙ্গি আস্তানা সন্দেহে ১টি ভবন ঘেরাও।।

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার অদূরে সাভারের মধ্যগণ্ডা এলাকায়া জঙ্গি আস্তানা সন্দেহে একটি ছয়তলা ভবন ঘেরাও করে রেখেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও ঢাকা জেলা পুলিশ যৌথভাবে ভবনটি ঘিরে ফেলে। আজ শনিবার যেকোনো সময় অভিযান শুরু হতে পারে।

ছয়তলা বাড়িটির মালিক সৌদিপ্রবাসী। বাড়িটির দোতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। দোতলারই একটি ফ্ল্যাটে পাঁচ-ছয়জন তরুণ থাকে বলে জানা গেছে। আরেকটি ফ্ল্যাটে এক যুবক ও দুই নারী থাকেন। সিরাজুল নামের একজন কেয়ারটেকার বাড়িটির দেখাশোনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন