
নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। গতকাল শুক্রবার রাত দুইটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার (ওসি) আবু বাশার জানান,ঢাকাগামী গরু বোঝাই একটি ট্রাক ও রংপুরগামী সিমেন্ট বোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গরুর ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হন। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে মহিবুল (৪৫) ও মানু (৪৩) নামে দুই গরু ব্যবসায়ীর পরিচয় পাওয়া গেছে। এদের দুইজনের বাড়ি মেহেরপুরে।