News71.com
 Bangladesh
 24 May 17, 08:31 PM
 199           
 0
 24 May 17, 08:31 PM

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর,সম্পাদক মির্জা ফয়সল আমিন।।  

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর,সম্পাদক মির্জা ফয়সল আমিন।।   

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তৈমুর রহমান সভাপতি ও মির্জা ফয়সল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ বুধবার দুপুরে সম্মেলন উপলক্ষে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে বিএনপির এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

জেলা বিএনপির আহবায়ক তৈমুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু,সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান,জাহাঙ্গীর আলম,সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা,পৌর মেয়র ও কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা ফয়সল আমিন প্রমুখ। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মির্জা ফয়সল আমিনের নাম ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন