
নিউজ ডেস্কঃ সিলেটের বিশ্বনাথ উপজেলায় বজ্রপাতে এক স্বুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার নলিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে মৃত্যুবরণকারীরা হলেন-বিশ্বনাথ উপজেলার দিঘলী মাধবপুর গ্রামের শমসের নুরের ছেলে দশম শ্রেণির ছাত্র মিলন মিয়া (১৭) ও একই গ্রামের মৃত নুর মিয়ার ছেলে আকমল হোসেন (৩৫)।স্থানীয় সূত্রে জানা যায়-আজ বুধবার ভোরে আকমল ও মিলন পার্শ্ববর্তী নলিয়াপুরে মাছ ধরতে যান। এসময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।