News71.com
 Bangladesh
 24 May 17, 07:39 PM
 191           
 0
 24 May 17, 07:39 PM

ভবিষ্যতে বাজেটের ১৫ শতাংশ শিক্ষাখাতে ব্যয় করা হবে।। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ  

ভবিষ্যতে বাজেটের ১৫ শতাংশ শিক্ষাখাতে ব্যয় করা হবে।। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ   

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার মাধ্যমেই দেশের বিপুল জনগোষ্ঠী জনসম্পদে পরিণত হবে। নানা সীমাবদ্ধতার মধ্যেও সরকার বিনামূলে পাঠ্যপুস্তক প্রদান,মেধাবৃত্তি ও উপবৃত্তি প্রদান,শিক্ষা অবকাঠামো নির্মাণসহ নানা শিক্ষা সহায়ক কর্মসূচী চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতে দেশের বাজেটের ১৫ শতাংশ পর্যন্ত শিক্ষাখাতে ব্যয় করা হবে।

আজ বুধবার দুপুরে বিয়ানীবাজারের পিএইচজি মডেল উচ্চ বিদ্যালয়ের সরকারিকরণের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী আরো বলেন,নতুন প্রজন্ম হচ্ছে আধুনিক বাংলাদেশের নির্মাতা। তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের জ্ঞান অর্জন করতে হবে। একইসাথে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবেও গড়ে ওঠতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন