News71.com
 Bangladesh
 24 May 17, 07:02 PM
 176           
 0
 24 May 17, 07:02 PM

গোপালগঞ্জের ঘোনাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভষ্মিভূত ১৫ টি দোকান।।

গোপালগঞ্জের ঘোনাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভষ্মিভূত ১৫ টি দোকান।।

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা প্রাথমিকভাবে অনুমান করছেন। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে,আজ বুধবার বেলা ২ টার দিকে ওই বাজারের মুদি ব্যবসায়ী এয়ার আলীর দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ওই দোকান থেকে আগুন এক এক করে অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। প্রায় দেড়ঘন্টা ধরে চলা অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ঘার পুড়ে ছাই হয়ে যায়। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামুল হুদা বলেন,খবর পেয়ে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয় লোকজনের সহায়তায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন