
নিউজ ডেস্কঃ আগামী অর্থবছরের বাজেটে দেশের রপ্তানি খাতের উৎসে আয়করের হার বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অবশ্য তা বেড়ে কতটা হবে তা উল্লেখ করেননি তিনি। আজ বুধবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘রপ্তানি আয় বাড়াতে বাণিজ্য ও মুদ্রার বিনিময় হার সংক্রান্ত নীতি’শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর বনানীতে পিআরআইয়ের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন,ভারতের মতো দেশ রপ্তানি খাতে অনেক সুবিধা দেয়। আমরা যতই বলি দিই,আসলে ততটা সুবিধা দিতে পারি না। এই যেমন উৎসে কর,যা গত বছর শূন্য দশমিক ৭ শতাংশ ছিল,তা এবার বাড়বে। তোফায়েল আহমেদ বলেন,উৎসে করের হার বাড়তে সিদ্দিক সাহেবরা(বিজিএমই সভাপতি) তা কমাতে প্রধানমন্ত্রীর কাছে যাবেন।