News71.com
 Bangladesh
 24 May 17, 05:56 PM
 200           
 0
 24 May 17, 05:56 PM

সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র মিরুর জামিন মেলেনি।।  

সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র মিরুর জামিন মেলেনি।।   

নিউজ ডেস্কঃ সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে,গত ১৫ মে মিরুর জামিনের আবেদন নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের শুনানি শেষে আজ বুধবার রায়ের দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের আবেদনে জামিনের আবেদনটি দৈনন্দিন কার্যতালিকা থেকে বাদ দেওয়ায় মেয়র মিরুকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন