News71.com
 Bangladesh
 24 May 17, 02:38 PM
 268           
 0
 24 May 17, 02:38 PM

বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারতের সহযোগিতার কোন প্রয়োজন নেই।।গয়েশ্বর চন্দ্র রায়  

বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারতের সহযোগিতার কোন প্রয়োজন নেই।।গয়েশ্বর চন্দ্র রায়   

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন নির্বাচনে ভারতের সহযোগিতার কোনো প্রয়োজন নেই। নির্বাচনে কোনো কারিগরি সহযোগিতা চাইলে ভারত সহযোগিতা করবে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার এমন বক্তব্যের কড়া সমালোচনা করে নির্বাচনের তাদের সহযোগিতা চান না বলে মন্তব্য করেছেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন,ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে সবিনয়ে বলছি নির্বাচনে আপনাদের সহযোগিতার প্রয়োজন নেই। কারণ আপনাদের সহযোগিতায় ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন আমরা দেখেছি। আপনাদেরকে বলতে চাই,যে আওয়ামী লীগ লুটপাট ও বিদেশে টাকা পাচারসহ অন্যান্য অপকর্মের সঙ্গে জড়িত,তাদের সহযোগিতা করেন তা দেশের মানুষ চায় না। তাই আপনাদের বলতে চাই,দেশের জনগণকে ভারত বিদ্বেষী করে তুলবেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন