
নিউজ ডেস্কঃ ঝিনাইদহে নাশকতা,জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জামায়াত কর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবার আলী শেখ জানান,গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর থেকে ১৪, শৈলকুপা থেকে ছয়,মহেশপুর থেকে ১১,কালীগঞ্জ থেকে ১১,হরিণাকুন্ডু থেকে দুই এবং কোটচাঁদপুর উপজেলা থেকে জামায়াত কর্মীসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মহেশপুর থেকে ৩০০ বোতল ফেনসিডিল ও ৩৮৫ গ্রাম গাঁজা, কালীগঞ্জ থেকে ৩৩৫ গ্রাম গাঁজা এবং কোটচাঁদপুর থেকে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।