
নিউজ ডেস্কঃ দুদকের দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতে স্থায়ী জামিনের আবেদন করেন সাক্কুর আইনজীবী। অন্যদিকে,মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ১২ জুন দিন ধার্য করেছেন আদালত। পাশাপাশি মামলাটি বিশেষ জজ-৮ বদলি করা হয়েছে।