News71.com
 Bangladesh
 24 May 17, 10:57 AM
 231           
 0
 24 May 17, 10:57 AM

জঙ্গী ধরতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র্যাবের অভিযান চলছে....

জঙ্গী ধরতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র্যাবের অভিযান চলছে....

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটকের পর তিনটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র্যাাব। এর মধ্যে নাচোল উপজেলার চাঁদপাড়া গ্রামের একটি বাড়ি থেকে আটক করা হয়েছে একজনকে। আর গোমস্তাপুর উপজেলার দুটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে এখনও ঘিরে রেখেছেন র্যাাব সদস্যরা। র্যাবব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি এনামুল করিম জানান,আজ বুধবার সকাল পৌনে ৪টার দিকে ওই তিন বাড়ি ঘিরে তাদের অভিযান শুরু হয়।

সকাল ৭টা ৫৫ মিনিটে নাচোলের চাঁদপাড়া গ্রামের আবদুল মজিদের (৪৩) বাড়িতে অভিযান শেষে আবদুল মজিদ (৪৩) নামের একজনকে আটক করা হয়। তিনি স্থানীয় তোফাজ্জল মণ্ডলের ছেলে। সকালে মজিদকে সাংবাদিকদের সামনে দিয়েই নিয়ে যায় র্যা ব। মজিদ কৃষিকাজ করেন বলে গ্রামের অনেকেই জানিয়েছেন। এদিকে গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম ও চাঁদপুর গ্রামে দুটি বাড়ি ঘিরে র্যািবের অভিযান এখনও চলছে।

এএসপি এনামুল বলেন,আজ বুধবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে র্যাজব। তাদের কাছে তিন কেজি গানপাউডার, একটা পিস্তল ও একটা ম্যাগাজিন পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই বালুগ্রাম ও চাঁদপুর গ্রামের ওই দুটি বাড়ি ঘিরে অভিযান শুরু হয় বলে এই র্যাব কর্মকর্তা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন