News71.com
 Bangladesh
 09 Nov 16, 05:16 PM
 486           
 0
 09 Nov 16, 05:16 PM

রাজশাহী সীমান্ত চলছে নানা অনিয়ম ।। বাড়ছে বর্ডার কিলিং এর প্রবনতা

রাজশাহী সীমান্ত চলছে নানা অনিয়ম ।। বাড়ছে বর্ডার কিলিং এর প্রবনতা

রাজশাহী সংবাদদাতা: ভারত-বাংলাদেশের রাজশাহী সীমান্ত চোরাচালানীসহ চলছে নানা অনিয়ম । এক শ্রেনীর বিজিবি কর্মকর্তাদের উদাসহীনতার কারনে এই এলাকার বিওপি গুলো সেচছাচারি হয়ে উঠেছে। ফলে একদিকে যেমন সরকার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে তেমনি অপরদিকে বর্ডার কিলিং, চোরাচালন সহ  নানা অবৈধ কাজের প্রবনতা বেড়ে চলেছে। যেকোন সময় সীমান্তে বাংলাদেশী কিলিংসহ ঘটতে পারে বড় ধরনের অঘটন । বিজিবি রাজশাহী সেক্টরের ১ নং ও ৫৯ ব্যাটেলিয়ানের বিওপি গুলোতে চলছে এসব অনিয়ম। সরকারি নীতিমালাকে তোয়াককা না করে বিওপি গুলো চলছে সেচছাচার ভাবে।

জানাগেছে ভারতে গরু পাচার বিরোধী কঠোর আইন ও সরকারি বিধি নিষেধ থাকলেও বাংলাদেশের আভ্যন্তরিন বাজারে গরুর মাংসের চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশে বিষয়টি বৈধ করে দিয়েছে সরকার। বাংলাদেশে এই গরু আমদানী কার্যক্রম যাতে সুষ্ঠভাবে পরিচালিত করতে পারে তার জন্য সরকার নিয়েছে নানা উদ্যোগ । ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে সীমান্ত অসংখ্য বিট বা খাটাল অনুমোদন দেওয়া হয়েছে । ভারত থেকে সীমান্ত পার হয়ে গরু গুলো আসার পর গরু গুলোকে এই বিট বা খাটালে রেখেই যাবতীয় আইনি কার্যক্রম শেষ করে সরকারি রাজস্ব পরিশোধ করে বাজারে তোলা হয়।

সরকারি নিয়ম কাননের মধ্য গরু আসার কারনে বাংলাদেশে পুরো এই কার্যক্রম সরকারের নিয়ন্ত্রনে থাকে।ফলে সীমান্ত মানব পাচার , চোরাচালন প্রতিরোধ , বর্ডার কিলিং বন্ধসহ সকল প্রকার অবৈধ কাজ বন্ধে এই বিট/ খাটাল সংশ্লিষ্টদের কাজে লাগাতে পারে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী তথা বিজিবি। ফলে সরকারী রাজস্ব আদায়ের আদায়ের পাশাপাশি সরকারি যেকোন কর্মসূচি বাস্তবায়নে কাজ করতে পারে এই জনশক্তি । সরকার ও বিজিবির সহযোগীতা নিয়ে দীর্ঘদিন সীমান্ত দিয়ে বাংলাদেশের ব্যবসায়ীর করে আসছে এই গরুর ব্যবসা ।

কিন্ত হটাত করে গত দুই সপ্তাহ ধরে রাজশাহী সেক্টরের বিওপি গুলো সরকার অনুমোদিত বিট/ খাটালের মাধ্যমে গরুর আমদানী বন্ধ করে দিয়েছে । ফলে রাজশাহী সেক্টরের সীমান্ত গুলোতে বাংলাদেশে আসার অপেক্ষায় রয়েছে বেশ কয়েকহাজার গবাদীপশু । ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ম্যানেজ করে এসব গবাদি পশু বাংলাদেশে নিয়ে আসেন ব্যবসায়ীরা। হটাত করে সীমান্ত দিয়ে গবাদীপশুর প্রবেশ বন্ধ করায় বিপাকে পড়েছেন বাংলাদেশী ব্যবসায়ীরা । সীমান্ত পারে অবহেলায় থাকতে থাকতে গবাদীপশুও গুলো রুগ্ন হয়ে পড়েছে । ইতিমধ্যে বেশকিছু পশু মারা গেছে বলেও জানান ব্যবসায়ীরা। তাদের দাবি দ্রুত বিজিবি সীমান্তর বিট / খাটাল গুলোতে গবাদীপশুর প্রবেশ সভাবাবিক না করলে তারা কোটি কোটি টাকার ব্যবসায়িক ক্ষতির সন্মুখীন হবেন ।

এদিকে সরকারি বিট বা খাটালে গবাদীপশু না আসলেও চোরাইভাবে বিওপি গুলোকে ম্যানেজ করে সীমান্ত পার হয়ে কিছু গবাদীপশু বাংলাদেশর অভ্যন্তরে ঢুকছে বলে জানাগেছে। নিয়মিত কিছু বাংলাদেশী রাখাল গোপনে ভারতে প্রবেশ করে এ গবাদীপশু নিয়ে আসছে। ফলে বর্ডার কিলিং বা সীমান্ত হত্যার সম্ভবনা তৈরী হচ্ছে। যেকোন সময় ভারতীয় সীমান্ত রক্ষীর বুলেটে প্রান যেতে পারে এসব বাংলাদেশী রাখালদের । আর রাতের আঁধারে চোরাইভাবে সীমান্ত দিয়ে আসতে পারে আগ্নেয়অস্ত্র মাদকসহ নানান অবৈধ সামগ্রী । এ ব্যাপারে বিজিবির একটি দায়িত্বশীল সুত্রের সাথে যোগাযোগ করে জানাগেছে সরকারিভাবে কোন বিট বা খাটাল বন্ধ করার কোন নির্দেশ দেওয়া হয়নি । সবকিছু সভাবাবিক নিয়মেই চলার কথা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন