News71.com
 Bangladesh
 09 Nov 16, 12:54 PM
 307           
 0
 09 Nov 16, 12:54 PM

চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত

চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত

নিউজ ডেস্ক :  যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (০৯ নভেম্বর) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বিষয়টি জানান।

স্বজনরা জানান, মঙ্গলবার (০৮ নভেম্বর) চৌগাছার কমলাপুর ইটভাটার সামনের রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল আনোয়ার হোসেনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপতালে ভর্তি করা হয়। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন