News71.com
 Bangladesh
 04 Nov 16, 06:06 PM
 260           
 0
 04 Nov 16, 06:06 PM

মন্দির ভাঙচুরের ঘটনায় ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যান আটক

মন্দির ভাঙচুরের ঘটনায় ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যান আটক

নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন পোকাতি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সদর থানার ওসি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার ভোর বেলা দুর্বৃত্তরা দুর্গা মন্দিরের ভেতরের প্রতিমায় অগ্নিসংযোগ করে এবং পাশের কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর করে। এ সময় মন্দিরের ভেতর একটি কিতাব পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে পুলিশ সুপার ফারহাত আহম্মেদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার পর এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ ঘটনায় ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। আমরা দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন