
নিউজ ডেস্ক: বরিশালের হিজলা উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মামুন চৌকিদার (৪৩) ও মোশারফ সিকদারকে (৩৫) আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদের আটক করা হয়।
মামুন সরদার উপজেলার নরসিংহপুর ও মোশারফ সিকদার উপজেলার বড়জালিয়া এলাকার বাসিন্দা।
হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, আটক দুইজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। তারা এলাকায় অবস্থান করছে-এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।