News71.com
 Bangladesh
 04 Nov 16, 05:53 PM
 285           
 0
 04 Nov 16, 05:53 PM

নারায়ণগঞ্জে বাসচাপায় নিহত ২

নারায়ণগঞ্জে বাসচাপায় নিহত ২

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসচাপায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত রিকশাচালক লিটন মিয়ার পরিচয় পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে সিলেটগামী বাস বিপরীত দিকে আসা একটি রিকশাচালকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক লিটন মিয়া এবং রিকশার যাত্রী নিহত হন। ঘাতক বাস চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন