News71.com
 Bangladesh
 04 Nov 16, 05:51 PM
 298           
 0
 04 Nov 16, 05:51 PM

শনিবার পুরাতন কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার পুরাতন কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: রাজধানীর নাজিম উদ্দিন রোডের কালের সাক্ষী পুরাতন কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে তার কারাগার পরিদর্শনের কথা রয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা যায়।

নাজিম উদ্দিন রোডের পুরাতন এ কারাগার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতার জাদুঘর নির্মাণসহ ঐতিহাসিক স্থান ও স্থাপনা সংরক্ষণের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এটিকে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

উন্নয়ন পরিকল্পনা নির্দিষ্ট করার আগে সরেজমিন ঘুরে দেখার অংশ হিসেবে প্রধানমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে সেখানে যাচ্ছেন বলে একটি সূত্র জানিয়েছে।

স্বাধীনতা সংগ্রাম ও বাংলার মানুষের মুক্তির সংগ্রাম করতে গিয়ে জীবনের বড় একটা অংশ ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাটিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর একই বছরের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয় এ কারাগারেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন