News71.com
 Bangladesh
 04 Nov 16, 01:26 PM
 297           
 0
 04 Nov 16, 01:26 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবের কর্মশালা শুরু শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবের কর্মশালা শুরু শনিবার

নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব’। শনিবার থেকে শুরু হচ্ছে সাংস্কৃতিক উৎসবের পূর্ব প্রস্তুতি কর্মশালা। প্রতিটি হলে চলবে এ বিশেষ কর্মশালা। ক্লাস নিবেন বিশ্ববিদ্যালয়ের গুণী শিক্ষক ও দেশ বরেণ্য শিল্পীরা।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতর সংলগ্ন আবদুল মতিন চৌধুরী মাল্টিমিডিয়া কক্ষে (পুরাতন সিনেট কক্ষ) এক সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. মহসিনা আক্তার খানম, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, শনিবার থেকে কর্মশালা শুরু হবে। কর্মশালায় যারা ভালো করবে তাদের নিয়ে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে মূল উৎসব করা হবে। কর্মশালায় প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ হলে অংশ নিবে। এ উৎসবের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হবে। বিপদগামীতা থেকে ফিরে আসবে তরুণ সমাজ এমনটাই বিশ্বস উপাচার্য অধ্যাপক ড. আ  আ ম স আরেফিন সিদ্দিকের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন