News71.com
 Bangladesh
 04 Nov 16, 12:44 PM
 351           
 0
 04 Nov 16, 12:44 PM

গাজীপুরে দেড় কোটি টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প-সরঞ্জাম জব্দ

গাজীপুরে দেড় কোটি টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প-সরঞ্জাম জব্দ

নিউজ ডেস্ক : গাজীপুর মহানগরীর মাজুকান থেকে বিভিন্ন অংকের বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় একজন নারীসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এরা হলেন- ফারুক হাওলাদার (৪৫) ও মাসুমা বেগম (৩৫) 

জানা গেছে, বৃহস্পতিবার রাতে সিআইডি পুলিশের ওসি শহীদ উল্লাহর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরির জন্য ব্যবহৃত যন্ত্রপাতি ও উপকরণ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য এক কোটি ৬৭ লাখ টাকা।

সিআিইডির বিশেষ পুলিশ সুপার আবু সুফিয়ান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন