
নিউজ ডেস্ক :খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা এলাকায় ট্রাকের ধাক্কায় এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত নারী ও শিশুর নামপরিচয় জানা যায়নি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস বিশ্বাস বলেন, সকালে একটি মাহেন্দ্র ১০-১২জন যাত্রী নিয়ে চুকনগরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কাঁঠালতলা এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারী ও শিশু নিহত হন।