
নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে বাঁচাতে ‘জীবনের বিকল্প নেই, এসো জীবন বাঁচাই জীবনের গান গাই’ স্লোগানে চ্যারিটি শো`র আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ চ্যারিটি শো অনুষ্ঠিত হবে বলে আয়োজক পক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ শো চলবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে শুক্রবার দুরারোগ্য রোগে আক্রান্ত হিমন, নাঈমা, জুলহাসের জীবন বাঁচাতে এ চ্যারিটি শো`র আয়োজন করা হয়েছে। চ্যারিটি শোতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
এসময় পিয়াল, ফাতেমি, রাসেল, মেহরাব এর মত দেশ মাতানো শিল্পীরা মঞ্চ মাতাবেন।