News71.com
 Bangladesh
 04 Nov 16, 11:35 AM
 290           
 0
 04 Nov 16, 11:35 AM

ডাকাতির প্রস্তুতিকালে হবিগঞ্জে আটক ২

ডাকাতির প্রস্তুতিকালে হবিগঞ্জে আটক ২

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে মহাশয়ের বাজার সংলগ্ন রেল ক্রসিং এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তিদের নাম জামাল মিয়া (৩০) ও তার সহযোগী মোশাহিদ মিয়া (২৭)।

জামাল মিয়ার বাড়ি উপজেলার নোয়াগাও গ্রামে। মোশাহিদ মিয়ার বাড়ি একই উপজেলার দত্তপাড়া গ্রামে। হবিগঞ্জের ডিবি পুলিশের ওসি আজমীর হোসেন জানান, অভিযান পরিচালনার সময় একটি পাইপগান, এক রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি ও একটি কোড়ালসহ আটক করা হয়। জামাল মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১০টি ডাকাতির মামলা রয়েছে।  তার বিরুদ্ধে নারায়নগঞ্জ ও নরসিংদীতেও একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন