News71.com
 Bangladesh
 04 Nov 16, 10:52 AM
 290           
 0
 04 Nov 16, 10:52 AM

আগামীতে ঘরে বসেই মানুষ কর দিতে পারবে।। এনবিআর চেয়ারম্যান

আগামীতে ঘরে বসেই মানুষ কর দিতে পারবে।। এনবিআর চেয়ারম্যান

নিউজ ডেস্ক:  আগামীতে অনলাইনে ঘরে বসেই মানুষ সব কর পরিশোধ করতে পারবেন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। করদাতাদের সুবিধার জন্য অনলাইন ফাইলিং পদ্ধতি চালু করার কথা উল্লেখ করে নজিবুর রহমান বলেন, এ বিষয়ে ট্যাক্স ক্যালকুলেটর অ্যাপসও চালু করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর মেলা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, কর প্রদানে এত উৎসাহ পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। ভবিষ্যতে ডিজিটাল আয়কর মেলা করার চিন্তা চলছে। আয়কর, শুল্ক ও ভ্যাটের সব কার্যক্রম অনলাইনে তুলে ধরা হবে। 

এ সময় নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল ও এনবিআর সদস্য ফিরোজ শাহ আলম উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন